১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধ: গাঁজার মামলায় যশোরের শার্শা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শা উপজেলায় শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান ও গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।

আরও পড়ুনঃ   কক্সবাজারের ইনানীতে অজ্ঞাত ২ জনের মরদেহ উদ্ধার

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ একঝালা গ্রামের জনৈক শুকুর আলীর বাড়ি সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মফিজুরকে একটি বস্তাসহ আটক ও সাগর বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় দুইটি বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই দুইজনে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি, রফতানি বন্ধ

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মফিজুর রহমান জেলে সাজাপ্রাপ্ত সাগর পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST