১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মাদাগাস্কারের ক্ষমতা দখল করা কে এই কর্নেল মাইকেল?

অনলাইন ডেস্ক : জেন-জিদের নেতৃত্বে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর সেনা কর্মকর্তা কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বিদ্রোহী একটি ইউনিট তরুণদের আন্দোলনে সমর্থন জানানোর পর ফরাসি সামরিক বিমানে করে প্যারিসে পালিয়ে যান প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার পলায়নের পর দেশের ক্ষমতা দখলে নিয়েছেন কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা।

চলুন জেনে নেওয়া যাক কে এই মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা?
• মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। সেনাবাহিনীর এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।

• চলতি সপ্তাহে ক্ষমতা দখলের পর তিনি দক্ষিণ আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের সংসদ, নির্বাচন কমিশন, সিনেট, উচ্চ আদালত ও সংবিধান পরিষদসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। যদিও স্থগিত ঘোষণা করা সংবিধান পরিষদই তার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বৈধতা দিয়েছিল।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৮

• র‌্যান্দ্রিয়ানিরিনা বলেছেন, বেসামরিক সরকারে ফেরার জন্য নির্বাচন আয়োজনে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।

• গত কয়েক বছর ধরে দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনার কড়া সমালোচনা করে আসছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। ২০২৩ সালের ২৭ নভেম্বর সেনাবাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সেদিনই তার বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরা ও কারাদণ্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

• ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে স্থগিত সাজার পর মুক্তি পান এবং পুনরায় ক্যাপসাটে যোগ দেন তিনি।

• গত ১১ অক্টোবর রাজোয়েলিনার বিরুদ্ধে জেন-জি আন্দোলন দ্রুতগতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় র‌্যান্দ্রিয়ানিরিনা এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ অমান্য করার নির্দেশ দেন তিনি। তার এই আহ্বানের পর ক্যাপসাটের কিছু সৈন্য সরাসরি বিক্ষোভে যোগ দেন।

আরও পড়ুনঃ   গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

• ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারের দক্ষিণের আন্দ্রোই অঞ্চলের সেভোহিপোটি গ্রামে জন্মগ্রহণ করেন র‌্যান্দ্রিয়ানিরিনা। বর্তমানে তার বয়স ৫১ বছর। যদিও সঠিক জন্মতারিখ কিংবা পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।

• ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্দ্রোই অঞ্চলের গভর্নর ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। এরপর ২০২২ সাল পর্যন্ত টোলিয়ারা শহরে দেশটির সামরিক বাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে ক্যাপসাট ইউনিটের সিনিয়র পদে পদোন্নতি দেওয়া হয়।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST