১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও হয়নি নিয়োগ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও হয়নি নিয়োগ। নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়া না হলেও গোপনে যেন ওই প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড গঠন করতে না পারে সে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে আবেদনকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত দুই পদে প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাংক ড্রাফটের মাধ্যমে সভাপতি বরাবর আবেদন করে চাকরি প্রত্যাশীরা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি প্রতিষ্ঠানের সভাপতি।

সময় পার হয়ে যাওয়ায় গোপনে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন সভাপতি। গোপনে যাতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে সেজন্যে আবেদনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়োগ বন্ধের লক্ষ্যে আবেদন করেন।

আরও পড়ুনঃ   বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের নিকট থেকে পাঁচশত টাকা করে প্রতি পদের জন্য ব্যাংক ড্রাফট জমা নেয়। উভয় পদে ১৫ জন আবেদন করেন। ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্তমানে পূর্বের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না সভাপতি।

এদিকে আবেদনকারীরা বারবার সভাপতির সাথে এ বিষয়ে যোগাযোগ করলেও তিনি কোন সদউত্তর দিতে পারেননি বলে আবেদনকারীরা জানান।

কয়েকজন আবেদনকারী বলেন, প্রতিষ্ঠানের সভাপতি গোপনে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি ব্যাকডেটে নিয়োগ বোর্ড সম্পন্ন করবেন বলে জানতে পারি। অথচ আমরা আবেদন করলেও আমাদের জন্য কোন নিয়োগ বোর্ড গঠন করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে উক্ত প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য আবেদন করেছি আমরা।

আরও পড়ুনঃ   রাজশাহী নগরীর আরও ৭০০ নিম্ন আয়ের মানুষ পেলেন খাদ্য সামগ্রী

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ইয়াদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সভাপতি থাকা অবস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম কিন্তু এখন আমি আর সভাপতি নেই। তবে সে সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এখন যারা আসবে তারাই নিয়োগ দিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST