৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী নগরীর আরও ৭০০ নিম্ন আয়ের মানুষ পেলেন খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণকালে খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। যেকোন দুঃসময়ে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে। আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের সকলের জন্য দোয়া করবেন।

আরও পড়ুনঃ   হাসপাতালে গিল, দুশ্চিন্তায় ভারত

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সিনিয়র সদস্য শামসুজ্জামান আওয়াল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ, মহানগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনা, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমূখ।

আরও পড়ুনঃ   শহীদুলসহ সহযাত্রীদের ইসরায়েলের নেগেভ মরুভূমির কারাগারে নেওয়া হয়েছে

এর আগের দিন সোমবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এই কর্মসূচী শুরু করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST