১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে, কাল শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা

অনলাইন ডেস্ক : বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর আগে হাইকোর্ট মোড়ে অবস্থান শেষে রাত সোয়া ৮টার দিকে মিছিল সহকারে তারা ফের শহীদ মিনারে ফিরে যান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

আরও পড়ুনঃ   ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা

কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান। এ সময় তারা স্লোগান দেন: “২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে”, “অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে”, “হামলা করে আন্দোলন থামানো যাবে না”, “আগামীকাল শাহবাগ—ব্লকেড হবে, ব্লকেড হবে”।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আজ শহীদ মিনার থেকে আমরা সচিবালয়ের দিকে এসেছি। কাল আমরা শাহবাগ মোড় অবরোধ করবো। এরপর হয়তো যমুনার দিকেও যেতে হতে পারে। যদি সরকার আমাদের কষ্ট লাঘব না করে, আমরা আমরণ অনশনের পথেও যেতে বাধ্য হবো।”

আরও পড়ুনঃ   প্রচারপত্রে শীতসংগীত

তিনি আরও বলেন, “আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছু হটার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST