১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সব জিম্মি ইসরায়েলে পৌঁছালে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি

অনলাইন ডেস্ক : গাজায় আটক সব জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর।

রোববার জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি কবে থেকে শুরু হবে, জানালেন ট্রাম্প
পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   জয়ী হওয়ার পর এখন যেসব চ্যালেঞ্জের সামনে মামদানি

অপরদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হবে। হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আরও পড়ুনঃ   আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি পুলিশের অভিযান, ক্যামেরা ভাঙচুর

এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST