১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ম্যাচের মাঝেই মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

অনলাইন ডেস্ক : ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি। তাকে না খেলানোর কারণ কী তাহলে ইন্টার মায়ামি? আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মাঝেই ফ্লোরিডার ক্লাবটি মাঠে নেমেছে। আর সেখানে কেবল খেলেন–ইনি, জোড়া গোলে মায়ামিকে বড় জয় এনে দিলেন মেসি।

মেসির অনুপস্থিতিতে অবশ্য গতকাল (শনিবার) ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার জয় (১-০) পেতে অসুবিধা হয়নি। এ ছাড়া মায়ামির মাঠেই খেলেছিল লাতিন আমেরিকার দল দুটি। ফলে মেসিকেও টানা খেলার ধকল আর ভ্রমণ ক্লান্তিতে পড়তে হয়নি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে খেলতে নেমে মায়ামির পক্ষে মেসির জোড়া গোল ছাড়াও একবার করে স্কোরশিটে নাম তুলেছেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ফলে আটলান্টা ইউনাইটেড উড়ে গেছে ৪-০ ব্যবধানে।

আরও পড়ুনঃ   রাবিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে গোলের সূচনাটাও করেছিলেন মেসি। ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দ্বিতীয় বারে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। বিরতির পর নেমে সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আলবা। চলতি মৌসুমেই এই স্প্যানিশ ডিফেন্ডার ষষ্ঠ গোল পেয়ে গেলেন। এ ছাড়া মায়ামির হয়ে ৬৪ ম্যাচে ১১ গোল ও ২৭টি অ্যাসিস্টও হয়ে গেল তার। এদিন তাকে সপরিবারে অভ্যর্থনা দিয়েছে মায়ামি।

আলবার গোলে বলের যোগান (মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট) ছিল মেসির কাছ থেকে। মাঝমাঠ থেকে দূরপাল্লার বল বাড়িয়েছিলেন তিনি। ৬১ মিনিটে মায়ামির পক্ষে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। বক্সের মাথায় শূন্যে ভাসমান বলে প্রায় পড়তে পড়তে শট নিয়েছেন সাবেক এই উরুগুইয়ান তারকা। এর মধ্য দিয়ে এবার ১০টি করে গোল ও অ্যাসিস্ট পূর্ণ হয়েছে সুয়ারেজের। মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

আলবার অ্যাসিস্টে বুক দিয়ে বল নামিয়ে এনে মাটি কামড়ানো শট নেন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। এটি চলমান এমএলএসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ গোল। যার সুবাদে মেসি ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন। এ ছাড়া এই মৌসুমে গোল-অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ গোলে অবদান রেখেছেন তিনি। যা দ্বিতীয় সর্বোচ্চ।

আজকের জয়ে ৩৩ ম্যাচে সমান ৬২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে যথাক্রমে দুই-তিনে আছে এফসি সিনসিনাতি ও ইন্টার মায়ামি। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST