১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি : দীপিকা

অনলাইন ডেস্ক : মাতৃত্বের কারণে কাজের সময়সীমা কমিয়ে আট ঘণ্টা করার শর্ত দেওয়ায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (সিকুয়েল) ছবি দুটি থেকে বাদও পড়েছেন তিনি।

কাজ হারানোর পর থেকেই তাকে ‘অপেশাদার’ তকমা দিয়ে নানা কটাক্ষ করা হয়। কিন্তু এ নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুললেন ‘পদ্মাবত’ খ্যাত এই তারকা। নিজের শর্ত এবং বলিউড ইন্ডাস্ট্রির ‘দ্বিচারিতা’ নিয়ে তিনি এক সাক্ষাৎকার কথা বলেছেন।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া এবং তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক।’

আরও পড়ুনঃ   সৎ থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না : তানজিন তিশা

দীপিকা এর সঙ্গে বলিউডের ভেতরের ‘দ্বিচারিতা’ ও ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতাকেও সামনে এনেছেন। তার কথায়, আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ, এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না।’

‘এমনকি তারা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।’

আরও পড়ুনঃ   ফাল্গুনে মুগ্ধতা তারকাদের

দীপিকা আর বলেন, ‘আমাদের সবথেকে বড় সমস্যা হল যে ভারতীয় চলচ্চিত্র জগৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হলেও তা এখনও অসংগঠিত। আমরা একে ‘ইন্ডাস্ট্রি’ বলি ঠিকই কিন্তু সেটা আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এই নিয়ে এর আগে কখনো সেভাবে মুখ খুলিনি। কারণ, আমি মানুষটাই এরকমই। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST