১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফাল্গুনে মুগ্ধতা তারকাদের

অনলাইন ডেস্ক : কোনোরকম দাপট ছাড়াই ষড়ঋতুর দেশ থেকে বিদায় নিলো শীত, চলে এলো বসন্ত; অর্থাৎ আজ শুক্রবার পয়লা ফাল্গুন। বাংলা বছরের সর্বশেষ এই ঋতুর আগমনকে বিভিন্নভাবে উদযাপন করছেন সকলে। এদিন ফাল্গুনী আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন কেউ কেউ; বাদ যায়নি দেশের তারকা মহলও।

বসন্ত এসে গেছে বলতে বলতে সামাজিক মাধ্যমে চোখ আটকে যায় হলুদের সমারোহে। বলা বাহুল্য, ফাল্গুন মানেই হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাক! সাধারণদের পাশাপাশি তারকারাও নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। বিশেষ করে হলুদ পোশাকে নজর কেড়েছেন তারা।

আরও পড়ুনঃ   মা হলে সবাই জানতে পারবেন : মিম

ফাল্গুনের প্রথমদিন আজ হলেও গতকাল বৃহস্পতিবার নাতিশীতোষ্ণ এই ঋতুকে আগাম অভ্যর্থনা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উৎসবের সঙ্গে মিল রেখে এদিন তিশাও ঝলমলিয়ে উঠলেন হলুদ শাড়িতে।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিশা। তাতে দেখা যায়, হলুদ শাড়ি আর ফুলের সঙ্গে যেন মিশে গেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ফাগুন এসেছে’। এর সঙ্গে সঙ্গেই মুগ্ধতা প্রকাশ করেন তিশার ভক্তরা।

আরও পড়ুনঃ   কণ্ঠশিল্পী সালমার ফের বিচ্ছেদ

শুধু তিশাই নন, অভিনেত্রী জিনাত শানু স্বাগতারও মনেও লেগেছে বসন্তের বাতাস। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে’।

অভিনেত্রী নোভা ফিরোজ ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST