১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ‘বঞ্চনা নয়, চাই মর্যাদা’- এই স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে একটি সমাবেশ হয়।

সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা মঙ্গলবার

সমাবেশে তিনি বলেন, ‘সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের পর শিক্ষক সমাজ আশা করেছিল ন্যায্য দাবি পূরণ হবে, কিন্তু দেখা যাচ্ছে তা বাস্তবায়িত হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বহু দেশে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুবিধা দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না?’

তিনি আরও বলেন, মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়ে শিক্ষকদের অপমান করা হয়েছে। অথচ আমাদের দাবি ছিল শতভাগ বাড়িভাড়া বৃদ্ধি। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলছে, তা অবিলম্বে দূর করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়িয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ   তারুণ্য সময় নয় এটি একটি সুযোগ -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. কামরুল আহসান, সাধারণ সম্পাদক ড. কুদ্দুসর রহমান, আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. সকিলুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১১

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১২

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৩

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৪

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৫

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৬

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৯

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

২০

Design & Developed by: BD IT HOST