১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্যারামিলিটারি-পুলিশসহ ২৩ জন নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় গতকাল শুক্রবার একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন।

যারমধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

টিটিপির এক সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এতে বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়।

আরও পড়ুনঃ   মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে : ইমরান

অপরদিকে বাজাপুর বিভাগে আলাদা আরেক হামলায় তিন বেসামরিকসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ শনিবার এসব হামলার দায় স্বীকার করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছে টিটিপি।

আফগান তালেবান আর তেহরিক-ই-তালিবান পাকিস্তান আলাদা সংগঠন। তবে তাদের মধ্যে যোগসূত্রতা রয়েছে বলে দাবি করে থাকে পাকিস্তান।

এরআগে বৃহস্পতিবার রাতে টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পরদিনই খাইবার পাখতুনখাওয়ায় একদিনে এত হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ   হিজবুল্লাপ্রধান নিহতের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ, করাচিতে সংঘর্ষ

গত এক সপ্তাহের মধ্যে টিটিপির হামলায় পাকিস্তানের ৩২ সেনা ও তিন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই বছর যুক্তরাষ্ট্রের সেনারাও আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এরপর থেকেই আফগান-পাকিস্তান সীমান্তে টিটিপির সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান দাবি করে, তালেবান সরকার টিটিপির সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। তবে তালেবান এসব দাবি অস্বীকার করে আসছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST