১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিবাদ, ছেলের দেওয়া আগুনে মৃত্যু হলো মায়ের

অনলাইন ডেস্ক: থানার মধ্যে হঠাৎ ছুটোছুটি শুরু করলেন পুলিশ সদস্যরা, কেউ কাদা-মাটি ছুঁড়ে মারছেন, কারও হাতে বস্তা, কেউ আবার পানি নিয়ে আসছেন বাইরে থেকে। সেই কাদা-মাটি, পানি ও বস্তা দিয়ে এক নারীর শরীরের আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।

সেই আগুনে ব্যাপকভাবে দগ্ধ হন ওই নারী। শেষমেষ মৃত্যু হয়েছে তার। জমি নিয়ে বিবাদের জেরে ওই নারী তার ছেলেকে নিয়ে থানায় এসেছিলেন এবং সেখানেই একপর্যায়ে ওই ছেলে তার মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আর এতেই মর্মান্তিক মৃত্যু হয় ওই মায়ের। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক বিবাদ মেটাতে মা এবং ছেলে থানায় এসেছিলেন। আর সেখানেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তার ছেলে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলীগড়ের খাইর থানা এলাকায় ঘটেছে।

আরও পড়ুনঃ   ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থার মামলা

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জমি সংক্রান্ত ঝামেলা মেটাতে মা এবং ছেলেকে ডেকে পাঠিয়েছিল খাইর থানা। আর সেই মতো মঙ্গলবার দুপুরের দিকে ছেলেক নিয়ে থানায় হাজির হন হেমলতা নামের ওই নারী।

পুলিশ সূত্রে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরেই পারিবারিক এক সমস্যার কারণে দুজনের মধ্যে ঝামেলা চলছিল। এমনকি, ছেলের নামে থানায় এফআইআরও করেছিলেন হেমলতা। বিবাদ মেটাতে দুপক্ষকেই ডেকে পাঠায় পুলিশ। কিন্তু পুলিশের হস্তক্ষেপেও সমস্যার সমাধান মেলেনি।

ফলে পুলিশের সামনেই দুজনে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। আর সে সময়ই মায়ের গায়ে তারই ছেলে গৌরব আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থল থানার সিসি ক্যামেরাতেও পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নারীর গায়ে হঠাৎ পেট্রোল ঢেলে দেন এক যুবক। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই নারীর হাতে থাকা একটি লাইটার নিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

আরও পড়ুনঃ   ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা সেই আগুন নিভিয়ে নারীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু যতক্ষণে তারা আগুন নেভাতে সক্ষম হন, ততক্ষণে ওই নারীর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়ে যায়। অন্যদিকে মায়ের আগুনে পোড়ার দৃশ্য এসময় মোবাইলে ভিডিও ধারণ করছিল ছেলে গৌরব।

পরে দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু এরপরও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত্যু হয় হেমলতার। এই ঘটনায় অভিযুক্ত সন্তান ২২ বছর বয়সী গৌরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, থানার মধ্যেই মায়ের শরীরে আগুন ধরিয়ে দেন ছেলে। পারিবারিক জমি নিয়ে মা-ছেলের মধ্যে ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। এফআইআরও দায়ের হয়। বিবাদ মেটানোর জন্য থানায় তাদের দুজনকেই ডেকে পাঠানো হয়েছিল। সেখানে এমন ঘটনা ঘটেছে।

কয়েকজন পুলিশ সদস্যও আগুনে আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST