১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জে-৩০ টেনিস টুর্নামেন্ট : বালক এককে জারিফ আবরার ও বালিকা এককে ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব

স্টাফ রিপোর্টার : বালক এককে বাংলাদেশের জারিফ আবরার ও বালিকা এককে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শেষ হয়েছে রাজশাহীতে জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৮)। আজ (১০ অক্টোবর) সকালে এ টুর্নামেন্টের বালক-বালিকা উভয় এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা এককের ফাইনালে চীনের ঝিজিয়ে ইয়াং মালদ¦ীপের আরাআ আসাল আজিম কে পরাজিত করে। অন্যদিকে বালক এককে থাইল্যান্ডের পাত্তানালার্টনাপন কে পরাজিত করে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। আমাদের রাজশাহীতে বারোটি দেশের খেলোয়াড়রা এসেছিল আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে। খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি খেলা আয়োজন থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন চলতে থাকবে এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

আরও পড়ুনঃ   বাগমারার তাহেরপুর পৌরসভায় রাস্তার কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক

উল্লেখ যে, গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের সাতান্ন জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সাতদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের এ আসর আজ পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়। টুর্নামেন্টের বালিকা দ্বৈত খেলায় চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াং কে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈত খেলায় ভারতের শানমুগাসুন্দারাম ও আর্য থিরুমূর্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুনঃ   সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে সঞ্চয়পত্র-নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বাংলাদেশ টেনিস ফেডারেশননের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST