২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নিষিদ্ধের কারণ জানাল সরকার

অনলাইন ডেস্ক : জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রের স্বার্থে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ছাত্রলীগের প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপনারা প্রত্যেকে গণমাধ্যমে হেলমেট বাহিনী, পুলিশের পোশাক পরে ছাত্রলীগ আক্রমণ করেছে, এরকম সবাই লিখেছে। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে ছাত্রলীগকে সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। এমনও বলতে শুনেছি যে শিক্ষার্থীদের ম্যানেজ করার জন্য, শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আন্দোলন দমনের জন্য ছাত্রলীগকে সন্ত্রাসী কায়দায় ব্যবহার করা হয়েছে। তাদেরকে নিষিদ্ধ করার আরেকটা কারণ হচ্ছে যে, জুলাই গণহত্যার পরও তারা থেমে গেছেন, তা কিন্তু না। আদালত কর্তৃক বেশ কয়েকবার তারা দোষী সাব্যস্ত হয়েছে। আমরা আবরার ফাহাদের কথা ভুলে যেতে পারি না, বিশ্বজিতের কথা ভুলে যেতে পারি না, এগুলো আমাদের সবার চোখের সামনে হয়েছে।

আরও পড়ুনঃ   ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল

তিনি বলেন, আজ আসিফ আসলে সে বলতে পারত সে কীভাবে ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছে। বর্তমানের প্রাধিকার বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। বিভিন্ন সংস্থার রিপোর্টে দেখা গেছে যে, জননিরাপত্তা বিঘ্নিত করতে, আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে আঘাত… একটা সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাস বসে বসে দেখার কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ   পাকিস্তানকে ধবলধোলাই করে বাংলাদেশের ইতিহাস

তিনি আরও বলেন, অন্য কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ছাত্রলীগের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে এবং সেটা তারা নিয়মিতভাবে করছে। সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

সরকারের এ উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উপদেষ্টাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আন্দোলনের ভাষা আর আমাদের ভাষা এক হতে পারে না। আন্দোলনের ভাষা ভিন্ন হতেই পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST