২৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কাটাখালী পৌরসভার মেয়র হলেন রাবেয়া সুলতানা মিতু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী রাবেয়া সুলতানা মিতু। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আজাদুল হেলাল ঘোষিত বেসরকারী ফলাফল অনুযায়ী, ১৫ হাজার ৬৫০ জন ভোটার ভোট দিয়েছেন। রাবেয়া সুলতানা মিতু হ্যাঙ্গার প্রতীকে ৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট। আর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৩৯ ভোট। এছাড়া সাবেক শিবির নেতা মিজানুর রহমান চামচ প্রতীকে ২ হাজার ৯১৭, জামায়াত নেতা সিরাজুল হক জগ প্রতীকে ৩৮৪, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন রেল ইঞ্জিন প্রতীকে ১ হাজার ৮৮ এবং বিএনপি কর্মী জিয়ারুল ইসলাম ক্যারাম বোর্ড প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।
রাবেয়ার স্বামী আব্বাস আলী এই পৌরসভার সাবেক মেয়র। পর পর দুইবার আব্বাস আলী আওয়ামী লীগের টিকিটে এই পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০২১ সালের নভেম্বরে মেয়র থাকাকালে পৌর আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক আব্বাস আলীর একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ঘরোয়া আলাপের এই অডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি দলীয় পদ হারান। গ্রেপ্তার হয়ে প্রায় একবছর কারাভোগ করেন। মামলায় অভিযুক্ত হওয়ার কারণে মেয়রের পদও হারান।
তাই এই পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনি বাধার কারণে আব্বাস আলী এই উপনির্বাচনে অংশ নিতে না পারলেও প্রার্থী করেন স্ত্রী রাবেয়া সুলতানাকে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হয়। জীবনে প্রথমবার কোন নির্বাচনে অংশ নেওয়া রাবেয়া বিপুল ভোটেই জিতেছেন স্বামীর জনপ্রিয়তার কারণে।
এই নির্বাচনের প্রচার চলাকালে রাবেয়া সুলতানা শুধু পাড়া-মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি যেতেন। মিছিলে-শোডাউনে নেতৃত্ব দিতেন স্বামী আব্বাস আলী। স্থানীয়ভাবে ভোটের ফল জেনে কাটাখালী বাজারে বক্তব্য দেন তিনিই। আব্বাস আলী বলেন, ‘ভোটের এই ফল সব ধরনের অন্যায়-অবিচার ও জুলুমের জবাব। এই জয় কাটাখালী পৌরসভার সকল মানুষের জয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১১

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১২

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৪

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৬

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৭

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

২০

Design & Developed by: BD IT HOST