৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বড় সুখবর পেলেন সাইফ-নাসুম

অনলাইন ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ব্যাটার সাইফ হাসান। বোলারদের তালিকায় ৮৭ ধাপ উন্নতি হয়েছে টাইগার স্পিনার নাসুম আহমেদের।

বুধবার টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮২ রান করেন সাইফ। এরমধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন তিনি। ফলে র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং নিয়ে ১৮তম স্থানে উঠেছেন সাইফ। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এ ছাড়া বাংলাদেশের হয়ে সাইফই এখন সেরা অবস্থানে আছেন।

আরও পড়ুনঃ   পাওয়ার সল্যুশনের সমৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এনার্জিপ্যাক ও পারকিন্স

সাইফের মত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিমেরও। আফগানিস্তান সিরিজে ৮৬ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তানজিদ। ঐ ম্যাচে পারভেজ হোসেন ইমনের সাথে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১০৯ রানের জুটি গড়েন তিনি। ৬ ধাপ এগিয়ে ৫৫৮ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি।

র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার ইমনের। ৫০৪ রেটিং নিয়ে ৫৩তম স্থানে উঠেছেন তিনি। বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং নিয়ে ৪৪তম স্থানে উঠেছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন এই বাঁ-হাতি স্পিনার।

আরও পড়ুনঃ   যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

নাসুমের সাথে উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৯ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৪১ রেটিং নিয়ে ১২তম স্থানেই আছেন পেসার মুস্তাফিজুর রহমান। যা বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান। বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ভারতের অভিষেক শর্মা, সেরা বোলার ভারতের বরুণ চক্রবর্তী এবং সেরা অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ুব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST