৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আরটিজেএ’র মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি : গত ৪ আক্টোরব চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এখন টিভির ব্যুরো প্রধান, ও বিশেষ প্রতিবেদক হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন পারভেজসহ তিনজন।

পুলিশের সামনে হওয়া এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ। এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০ টায় আরটিজেএ’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে আরটিজেএ’র সাথে সংহতি জানিয়ে এই মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি রাবিসাস, রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ রাকসু নির্বাচনের একাধিক প্রার্থী। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীর সাথে সাংবাদিকরা অংশগ্রহন করেন।

এ সময় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ’র সদস্য স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পরিচালিত হয়। এতে আরটিজেএ’র সদস্য ও এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো-ইনজার্চ চট্টগ্রামের এখন টিভির ব্যুরো প্রধানসহ তিনজন সাংবাদিকের ওপর হামলার বিস্তারিত জানিয়ে বক্তব্য রাখেন। পরে, সংগঠনটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্য স.ম সাজু, আহসান হাবিব অপু, রাশেদ রিপন, কাজী শাহেদসহ উপস্থিত সাংবাদিকরা বক্তব্য রাখেন। এতে, বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি বলেন, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা মেনে নেয়া হবেনা অনতি বিলম্বে এর সাথে জড়িতদের গ্রেফতার করার দাবি করেন তারা। নেতারা বলেন, স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা সফল হবে না। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় এ কর্মসূচীতে সংহতি জানাতে এসে রাজশাহী বিশ্বিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের নেতারা মন্তব্য করেন, সংবাদকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মুক্তচিন্তার ওপর আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আহত সাংবাদিকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। এমন আগাতে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না।

আরও পড়ুনঃ   দ্রুততম ফিফটিতে রেকর্ড গড়েছেন স্টোকস

পরে, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবিদ অপু জানান, সাংবাদিকদের ওপর হামলা কেবল একজন মানুষের নয়, সমাজের বিবেকের ওপর আঘাত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই । পাশাপাশি তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে সকলকে নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্বের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। শেষে আরটিজেএ আহ্বায়ক, মেহেদী হাসান শ্যামল এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনির অবহেলার অভিযোগ তুলেধরেন। এবং সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানান তিনি। তিনি বলেন সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি তা না হলে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

আরও পড়ুনঃ   হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচী থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ’র নেতারা বলেন, সাংবাদিকদের হত্যা গুম খুন আর হামলার প্রতিবাদ অব্যাহত থাকবে তাদের কর্মসূচী। বস্তনিষ্ঠ সাংবাদিকতায় সংবাদ কর্মীদের পাশে থাকার এই কর্মসূচী অব্যাহত রাখবেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১০

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১২

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৩

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৫

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৯

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST