৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, পদে নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার। এসব পদে এখন থেকে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন হবে—এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে।

আরও পড়ুনঃ    ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ

এর আগের দিন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে এনটিআরসিএর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ এনটিআরসিএর পরীক্ষার মাধ্যমে হয়ে থাকলেও, উচ্চ পদগুলোতে এতদিন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এসব নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অযোগ্যদের প্রাধান্যের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল।

আরও পড়ুনঃ   শাহবাগ থানার ডাম্পিং জোনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সম্প্রতি সরকার এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ ব্যবস্থাও পরিবর্তন করেছে। এখন এসব নিয়োগ হবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে। এ কমিটিতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য থাকতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের পদগুলোতে নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে হবে। এতে করে যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST