৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ব্যাংকখাতের অর্থ লুটকারী এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা কর্মচারিদের ইসলামী ব্যাংক থেকে অপসারনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৬ অক্টোবর) উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ব্যাংকটির গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশিকের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে এস আলমের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের বরখাস্ত করার দাবী জানান। বাজারের ব্যবসায়ী, চাকরী প্রত্যাশী ও গ্রাহক হোল্ডাররা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম নিয়ামক এই ইসলামী ব্যাংক। সেই ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এস আলম নামে এক দানব। তারা আরো বলেন, ব্যাংকে নিয়ম বহির্ভূত নিয়োগ দেয়ায় বঞ্চিত মেধাবীরা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে এস আলমকে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে আটক করার পাশাপাশি পাচার করা অর্থ উদ্ধার করার জোর দাবি করা হয়।

আরও পড়ুনঃ   নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আব্দুস সালাম মাস্টার, গ্রাহক আব্দুর রাজ্জাক শাহ, সাইফুল ইসলাম, মশিউর রহমান, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, আকবর আলী,ইমরান আলী সহ স্থানীয় ব্যবসায়ী, চাকরী প্রত্যাশী, গ্রাহকসহ স্থানীয় সুধিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST