৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতে সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক ফয়সাল আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা খাতুন প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST