৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টাইফুন বুয়ালোই : ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন।

আজ মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। এ সময় উপকূলীয় এলকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি, পাশপাশি ঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকে ভিয়েতনামজুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছিল।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশের। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের। তারা সবাই ভূমিধস এবং হড়পা বানের শিকার। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর এবং নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।

আরও পড়ুনঃ   পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্যারামিলিটারি-পুলিশসহ ২৩ জন নিহত

সোমবার ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।

ভিয়েতনামে আঘাতের আগে প্রতিবেশী ফিলিপাইনে আঘাত হেনেছিল বুয়ালোই। সেখানে এ ঝড়ের আঘাতে ২৬ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন ১৪ জন।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST