৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ছলিমগঞ্জ থানা পুলিশ ক্যাম্প ইনচার্জ কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে আটক এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের নাম আব্দুল্লাহ (২৩/২৭)। তিনি চুরির অভিযোগে আটক ছিলেন। এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) ক্যাম্প ইনচার্জ এসআই মো. মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, গণপিটুনির পর পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। নিহতের ছোট ভাই সাকিল মিয়া নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে চারজনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আব্দুল্লাহ বিষ্ণুরামপুর বাজার এলাকায় বসবাস করতেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছলিমগঞ্জ ক্যাম্পে আটক ছিলেন। ২৭ সেপ্টেম্বর বাড়াইল গ্রামে গণপিটুনির শিকার হওয়ার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই আটক রেখে ইনচার্জ মহিউদ্দিনসহ অন্যরা নির্যাতন চালায়। এর ফলেই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   বাড়তি ভাড়া চেয়ে হয়রানি করলেই কঠোর ব্যবস্থা : আইজিপি

২৮ সেপ্টেম্বর দুপুরে অবস্থার অবনতি হলে আব্দুল্লাহকে সলিমগঞ্জের অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাকিল মিয়া অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।” মামলায় এসআই মহিউদ্দিন ছাড়াও তবি মিয়া, আলামিন ও আয়নাল হককে আসামি করা হয়েছে। আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনার পর সোমবার সকাল থেকে উত্তেজিত জনতা ছলিমগঞ্জ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ক্যাম্পটি সাময়িকভাবে বন্ধ করে এবং এলাকায় সেনা মোতায়েন করে। স্থানীয় ব্যবসায়ী আজিমুদ্দিন বলেন, “পুলিশ হেফাজতে মৃত্যু কেবল একটি পরিবার নয়, গোটা সমাজকে নাড়িয়ে দেয়। তাই এর স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।”

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী গ্রেফতার; ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “গণপিটুনির পর আব্দুল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর ঘটনায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, “ঘটনার পরপরই এসআই মহিউদ্দিনকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST