১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী গ্রেফতার; ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত আসামি সিহাব ,আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সেই সাথে জব্দ করা হয়েছে ছিনতাইয়ের সময় তার পরিহিত জ্যাকেট এবং জুতা।

গ্রেফতারকৃত আসামি মো: সিহাব (২১) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনা পাড়ার মো: জামালের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার চক পোচর গ্রামের মো: আবু মিল্লাত (৫৪) বর্তমানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হজোর মোড়ে বসবাস করেন। তিনি ও তাঁর স্ত্রী গত ১৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০ টায় ভদ্রা মোড় হতে পায়ে হেঁটে পদ্মা আবাসিক ২নং রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তাঁরা দি সানরাইজিং স্কুলের সামনে পৌঁছামাত্রই পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী চলন্ত অবস্থায় তাঁর স্ত্রী’র হাতে থাকা সাইড ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে জাতীয় পরিচয় পত্র ও একটি মোবাইল ফোন ছিল। এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

পরবর্তীতে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিকুর রহমান ও তাঁর টিম ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

পরবর্তীতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল শনাক্ত করে। সেই সূত্র ধরে গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৫ টায় ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম রাজ্জাকের মোড় থেকে আসামি সিহাবকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করে। সেই সাথে জব্দ করা হয় ছিনতাইয়ের সময় তার পরিহিত জ্যাকেট এবং জুতা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST