২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে। পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনেরর ভারতীয় ভিসা প্রদান শুরু করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি কুমুদিনীতে সপ্তমী পূজা উদ্‌যাপনে এসেছেন, যা সবার জন্য দুর্দান্ত উপলক্ষ। দুর্গাপূজার উৎসব ভারত এবং বাংলাদেশ একইভাবে উৎসাহ নিয়ে পালন করছে। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুনঃ   আফগানিস্তানকে বয়কটের ডাক, প্রতিক্রিয়া জানাল ইংল্যান্ড ক্রিকেট

এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাঁকে স্বাগত জানান। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় ভ্যান যাত্রী নারী নিহত! আহত ৩

এ সময় অন্যদের মধ্যে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নেপালের বাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রণদা পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। তাঁরাও মণ্ডপে আরতি উপভোগ করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST