২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে নির্বাচন, কাঙ্খিত সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ সেপ্টেম্বর রোজ: শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দুর্গাপুরে জামায়াতে ইসলামীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম।

আরও পড়ুনঃ   কেশরহাটে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে ওঠেছে।”

তিনি আরও বলেন, “উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলুম- নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ   দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন

বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, “আজ একটি গোষ্ঠী বলছে—ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামকে যেতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নিরব ব্যালট বিপ্লব ঘটাতে হবে।” তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে জনমত তৈরির জোর আহ্বান জানান।

উল্লেখ্য যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST