২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ২০২৫ এর উপজেলা পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলাটি ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে বালকদের খেলায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ান হয় ভবানীগঞ্জ সরকারি বালক বিদ্যালয়।

অন্যদিকে বালিকাদের খেলায় বড় বিহানালী বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাচারি কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। এছাড়া একক খেলায় অনেকেই বিজয়ী হন।

আরও পড়ুনঃ   অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ডক্টর মোহাম্মদ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, একডালা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুল ইসলাম সান্টু, নরদাশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক চিমান আলী, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সালাম, কাচারি কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হাট-গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি অঞ্চলে ১৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। খেলাটির আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST