২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন

অনলাইন ডেস্ক : ভারতের জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে আজ (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাষণ শুরু হবে।

তবে কোন ব্যাপারে তিনি ভাষণ দেবেন সেটি স্পষ্ট করা হয়নি। এতে করে ভারতে বিভিন্ন গুঞ্জন ও গুজব ছড়িয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি। এছাড়া তার ভাষণে অন্যান্য বিষয়ও থাকবে।

ভারত সরকার সম্প্রতি পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা কাল সোমবার থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ   মার্কিন সৈন্যদের কাছ থেকে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিলো সিরিয়া

রান্নার জিনিসপত্র থেকে ইলেকট্রনিক পণ্য, ওষুধ থেকে শুরু করে অটোমোবাইলের যন্ত্রাংশের দাম ভারতে আগামীকাল থেকে কমে যাবে। সবমিরিয়ে ৩৭৫টি পণ্যে কর কমানো হয়েছে।

এছাড়া ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলতে পারেন তিনি। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ফলপ্রসু না হওয়ায় এবং ভারত রাশিয়ার জ্বালানি তেল কেনায় দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া ট্রাম্প এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার করার পরদিন মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। এই ফি বৃদ্ধির বিষয়টি ভারতীয়দের ওপর ব্যাপক প্রভাব পড়বে। কারণ উচ্চজ্ঞানসম্পন্ন অনেক ভারত ভালো বেতনে যুক্তরাষ্ট্রে চাকরি করতে যান। কিন্তু এখন এই ভিসার জন্য ১ লাখ ডলার ফি আরোপ করে কার্যত ভারতীয়দের আসা আটকে দিয়েছেন ট্রাম্প। এছাড়া এই ফি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হবেন চীনের মানুষও।

আরও পড়ুনঃ   নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি

মোদি সর্বশেষ ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই সময় পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে সাধারণ মানুষকে বিস্তারিত জানান তিনি।

সূত্র: দ্য উইক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১০

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৩

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৪

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১৫

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১৭

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৮

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৯

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

২০

Design & Developed by: BD IT HOST