২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রীর মিথ্যাচারের প্রতিবাদ ছাত্রশিবিরের

অনলাইন ডেস্ক : বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রশিবির।

শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা প্রকাশ করেন।

ওই বার্তায় বলা হয়, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বেসরকারি টিভি টকশোতে অংশ নিয়ে দাবি করেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে।’

ছাত্রশিবিরের দাবি, ছাত্রলীগ সংঘটিত আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা শুধু মিথ্যাচারই নয়, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল।

আরও পড়ুনঃ   বিশ্ব মানচিত্রে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে : দুলু

তারা আরও বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে ‘শিবির ট্যাগ’ দিয়ে হত্যা করা হয়, যা আদালতের রায়ে প্রমাণিত।

বার্তায় বলা হয়, দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতন, বিরোধী মত দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো অপরাধই বাদ রাখেনি। এরই ধারাবাহিকতায় ছাত্রশিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে নিপীড়িত সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত ১৬ বছরে সংগঠনের ১০১ জন শহীদ হয়েছেন, ২০ হাজারেরও বেশি মামলায় অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে, অনেককে স্থায়ীভাবে পঙ্গু করা হয়েছে। এমনকি শিবির সন্দেহে বিশ্বজিৎসহ নিরীহ মানুষকেও ছাত্রলীগ হত্যা করেছে।

আরও পড়ুনঃ   বিলুপ্তের দুই বছরেও হয়নি জেলা ছাত্রলীগ কমিটি!

শিবির নেতারা বলেন, বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি ছাত্রশিবির-বিরোধী অবস্থান নিতে গিয়ে ছাত্রলীগ-আওয়ামী লীগের অপরাধকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। এতে জনমনে প্রশ্ন উঠেছে তিনি কি আসলে পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন? ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্টের জন্য পরিকল্পিতভাবে এমন মিথ্যাচার করা হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, আমরা তার এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST