৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্ব মানচিত্রে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ-শ্রীলংকা-বাংলাদেশসহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জুলাই-আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে—একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের মানুষ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এ দেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি জীবনহানির মতো ঘটনা ঘটে না, ভারতেই এসব ঘটনা ঘটে। তাই আমাদের দেশের মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভেতরে-বাইরে যে কোনো ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সবাই দলমত, ধর্ম-বর্ণের মানুষ একত্র হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডা: আব্দুল বারীর প্রচারণায় নেতাকর্মীদের ঢল

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST