২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডা: আব্দুল বারীর প্রচারণায় নেতাকর্মীদের ঢল

হেলাল উদ্দীন, বাগমারা : ​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা: আব্দুল বারীর নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার বিকেলে ভবানীগঞ্জ শিশু শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেসরকারি টিভিতে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক ছুটে আসেন। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা তাঁদের প্রার্থীর পক্ষে স্লোগান দেন।

আরও পড়ুনঃ   যারা ফ্যাসিস্টের মতো ১৭ বছর ক্ষমতায় থাকতে চাই তারা পি.আর চায় না: সমাবেশে বক্তারা

​ডা: আব্দুল বারীর এই প্রচারণামূলক অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, আসন্ন নির্বাচনকে ঘিরে বাগমারা জামায়াত শিবিরে ব্যাপক উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ডাঃ আব্দুল বারী তাঁদেরকে ঐক্যবদ্ধ করতে এবং নির্বাচনের জন্য প্রস্তুত করতে সফল হচ্ছেন।

অনুষ্ঠানে ডা: আব্দুল বারী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন এবং নির্বাচিত হলে বাগমারাকে একটি উন্নত ও জনকল্যাণমুখী মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

অনুষ্ঠানে জেলা ও উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST