১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভুল চিকিৎসার সত্যতা পাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধ

নাটোর প্রতিনিধি : নাটোরে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় শহরের কানাইখালী এলাকার একটি বেসরকারি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে জেলা সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন এ নির্দেশনা দেন।

সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই সদর উপজেলার একডালা নারায়ণপুর গ্রামের পোশাককর্মী মানিক মিয়া তলপেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালের মালিক চিকিৎসক শামিম উদ্দিন এক সহকারীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

আরও পড়ুনঃ   বিল বকেয়া থাকায় সকাল থেকেই বিদ্যুৎ নেই চট্টগ্রাম মেডিকেলে

অপারেশনের পর প্রায় এক সপ্তাহ রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আল-হেরা হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ রয়েছে, ভুল চিকিৎসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির পর রোগীর পরিবারকে হুমকি দেন আল-হেরা হাসপাতালের মালিক চিকিৎসক শামিম উদ্দিন। পরে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ এবং প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে ৩ গাড়ির সংঘর্ষে আহত ২০

এ ঘটনায় নাটোর ক্লিনিক মালিক সমিতি রোগীর পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছে এবং অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসপাতালের মালিক শামিম উদ্দিন কোনো মন্তব্য করেতে রাজি হননি।

নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন বলেন, হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST