২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিল বকেয়া থাকায় সকাল থেকেই বিদ্যুৎ নেই চট্টগ্রাম মেডিকেলে

অনলাইন ডেস্ক : বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে মেডিকেলের অ্যাকডেমিক ভবনে বিদ্যুৎ নেই। এতে বিপাকে পড়তে হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের নামে এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে। এই টাকা পরিশোধ করতে বিদ্যুৎ বিভাগ থেকে ১১ জুন মেডিকেলের অধ্যক্ষের কাছে নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের চারটি বিদ্যুৎ সংযোগের নামে এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। সাতদিনের মধ্যে বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও উল্লেখ ছিল নোটিশে।

আরও পড়ুনঃ   নিয়োগের ৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা

মিনহাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ নেই। গরমে যা তা অবস্থা। মেডিকেলের কলেজের মতো জায়গায় এমন হওয়াটা দুঃখজনক। বিদ্যুৎ না থাকায় আমাদের নিয়মিত কাজগুলো করতে বেগ পেতে হচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের কিছু বিল বকেয়া রয়েছে। সেটি পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে চিঠি দিয়েছিল। আমরা বিল পরিশোধ করতে না পারায় সোমবার সকাল থেকে কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াতের জয়

মেডিকেল কলেজে বিদ্যুৎ না থাকলেও হাসপাতালে বিদ্যুৎ সংযোগ আছে। তাই রোগীর চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না।

চট্টগ্রাম মেডিকেলের একাধিক হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান হোস্টেলসহ সব হোস্টেলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST