১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে সর্বাধিক ছয় বাংলাদেশেরও

অনলাইন ডেস্ক : এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে নেমে আফগানিস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। একাদশে চার পরিবর্তন এনে ওপেনিংয়ে নামানো হয় সাইফ হাসানকে। ক্রিজে থিতু হওয়ার মতো বল পেলেও তিনি নড়বড়ে ব্যাটিং করেছেন। আরেকপ্রান্তে ঝড় তুলছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটে চড়ে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে। তামিমও ব্যক্তিগতভাবে এক পঞ্জিকাবর্ষে হাঁকালেন সর্বোচ্চ ছয়।

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল টাইগাররা। ওই ম্যাচে একটি ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। যার কল্যাণে তিনি এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ড গড়েন। তার সতীর্থ ওপেনার তামিমের সঙ্গেই লড়াইটা চলছিল। কিন্তু হংকংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ছয় পাননি তামিম। লঙ্কানদের বিপক্ষে বিপর্যস্ত ব্যাটিংয়ে অবশ্য দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি।

আরও পড়ুনঃ   দুই দফা রিমান্ড শেষে কারাগারে শাকিল-রুপা দম্পতি

আজ আফগানদের বিপক্ষে একাদশে জায়গা হয়নি ইমনের। আর এদিনই তামিম তাকে ছাড়িয়ে গেলেন, ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পথে বাঁ-হাতি এই ব্যাটার তিনটি ছয় মেরেছেন। যা এক পঞ্জিকাবর্ষে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ২৬তম ছয়। ২৩ ছক্কা নিয়ে এর পরই অবস্থান ইমনের। ব্যক্তিগত রেকর্ড গড়ার ম্যাচে তানজিদ তামিমই বাংলাদেশকে পথ দেখিয়েছেন। নূর আহমেদের বলে বাউন্ডারিতে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ৫২ রান করেছেন তিনি। মেরেছেন ৪টি চার ও ৩টি ছয়।

ব্যক্তিগতভাবে আরেকটি রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। আবুধাবির মাটিতে তিনি টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। তামিম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বলে, তার সমান বল খেলে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিফটি করেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ। আবুধাবিতে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি মোহাম্মদ ওয়াসিমের। আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ সালে তিনি ওই কীর্তি গড়েন ২১ বলে। ২০২১ সালে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দ্বিতীয় দ্রুততম ২৬ বলে ফিফটি করেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশে প্রতিবন্ধিদের নিয়ে সামাজিক বাঁধা রয়েছে’ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ম্যাচটিতে তানজিদের মারা দ্বিতীয় ছক্কা দিয়েই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছয়ের রেকর্ড পূর্ণ করে বাংলাদেশও। গত বছর সর্বোচ্চ ১২২ ছক্কা মারার রেকর্ড গড়েছিল টাইগাররা। এবার ৬ ম্যাচ কম খেলেই তারা রেকর্ডটা গড়ল। এখন পর্যন্ত ২০২৫ সালে তাদের ছয়ের সংখ্যা ১২৬টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের : ভূমিমন্ত্রী

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১০

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

১১

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১২

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৫

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১৬

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৮

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST