৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : চলতি মাসের শুরুতে বিসিবির সভা শেষে বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ঘোষণা এসেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। গত মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। এরই মাঝে আবার হুমকি পাওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি। সবমিলিয়ে তামিম ইকবাল, ফারুক আহমেদদের অংশগ্রহণে রোমাঞ্চকর নির্বাচন হতে যাচ্ছে।

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বুলবুল জানিয়েছেন, ওয়ানডে ইনিংস খেলতে চান তিনি। মূলত যেসব কাজ শুরু করেছেন সেগুলো ভালোভাবেই এগিয়ে চলেছে। তাই সেই ধারা অব্যাহত রাখতেই নির্বাচন করার কথা ভেবেছেন বুলবুল। এ ছাড়া তামিম ইকবালও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাকে শক্তিশালী প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে ক্রিকেটাঙ্গনে।

আরও পড়ুনঃ   রক্ত গরম করে আইসিসির শাস্তির খড়গে হৃদয়

এদিকে, আজ (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা নিদিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি সতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।’

আরও পড়ুনঃ   আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী– তিন ক্যাটাগরিতে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন। ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব (ক্যাটাগরি-১) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক। ক্যাটাগরি-২ থেকে (আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি) ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ভোট দিয়ে ১০ জন পরিচালক নির্বাচন করেন। ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST