৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় খাদ্যগুদামের সেই উপপরিদর্শক বাচ্চু সাময়িক বরখাস্ত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল মজুত করার অভিযোগে ভবানীগঞ্জ খাদ্যগুদামের উপপরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষর করা আলাদা দুইটি চিঠিতে শুক্রবার এই আদেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পেয়েছেন। তিনি দাবি করেন, বরখাস্ত হওয়া উপপরিদর্শক বাচ্চু মিয়া গুদাম থেকে ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল ঢুকিয়েছেন। এটা অনিয়ম। এর প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে একদল কর্মকর্তা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান। পাশাপাশি থাকা তিনটি গুদামেই অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা চালের বস্তা ছিদ্র করে দুর্গন্ধ পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পান। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ   বাঘায় বাড়ছে শিশু শ্রম জড়িয়ে পড়ছে অপরাধে

জানা যায়, সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পচা দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পেয়েছেন। উপজেলা খাদ্য ও নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে জানান, এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১১

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১২

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৩

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৪

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৫

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৬

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৭

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৯

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST