৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে তা ছিল একপেশে। তার অভিযোগ, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় ব্যবসা কঠিন হয়ে পড়েছিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলেও দীর্ঘদিন ধরে তা ছিল “একপেশে”, কারণ নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিপুল শুল্ক আরোপ করেছিল।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি চালালো বন্দুকধারীরা, নিহত ৪

হোয়াইট হাউসে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে বহু বছর ধরে এই সম্পর্কটা ছিল একপেশে, আর আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে।”

তিনি অভিযোগ করেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর “বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক” আরোপ করেছিল, যার ফলে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব একটা ব্যবসা করতে পারেনি। তবে ভারত যুক্তরাষ্ট্রে সহজেই তাদের পণ্য রপ্তানি করত, কারণ মার্কিন প্রশাসন তখন শুল্ক আরোপ করত না।

আরও পড়ুনঃ   ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার

ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের দেশে পণ্য পাঠাতো, আর আমরা পাঠাতে পারতাম না কিছুই, কারণ ওরা আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক বসাতো।”

তিনি উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্র হার্লে ডেভিডসন মোটরসাইকেল ভারতে বিক্রি করতে পারত না, কারণ সেগুলোর ওপর ২০০ শতাংশ শুল্ক ছিল। ট্রাম্পের ভাষায়, “তাহলে কী হলো? হার্লে ডেভিডসন ভারতে গিয়ে নিজস্ব কারখানা গড়ে তুলল। এরপর তাদের আর শুল্ক দিতে হলো না—যেন আমাদের মতোই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST