৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২ হাজার, সর্বোচ্চ ৬৯ হাজার!

অনলাইন ডেস্ক :  আর কয়েকদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথম পর্বে শ্রীলংকা ও আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই দুই ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে দর্শকদের।

এশিয়া কাপে আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের এই দুই ম্যাচের টিকিটের মূল্য একই রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সর্বনিম্ন ২০৬৮ টাকায় (17.00 USD) নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ৩৪৪৭ টাকায় পাওয়া যাবে সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট।

এই দুই ম্যাচে সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য ৬৮৯৩০ (566.76 USD) টাকা। এক্ষেত্রে অবশ্য একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকিট কেনা যাবে- https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।

আরও পড়ুনঃ   পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এদিকে আসন্ন টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।

আরও পড়ুনঃ   নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

পরিবর্তনের ভিড়ে শুধুমাত্র ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST