৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, প্রাদেশিক পার্লামেন্টে আগুন, নিহত ৩

অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের বাড়িভাড়ার ভাতা বৃদ্ধি ও পুলিশের গাড়িতে পৃষ্ট হয়ে এক বাইক রাইডারের মৃত্যুকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার দেশটির বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এরমধ্যে শুক্রবার সুলাওয়েশি প্রদেশের রাজধানী মাকাস্সারের প্রাদেশিক পার্লামেন্টে হামলা চালানা বিক্ষোভকারীরা। তারা এতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় তিনজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন।

মাকাস্সার সিটি কাউন্সিলের সেক্রেটারি রহমত মাপাতোবা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনের হাসপাতালে মৃত্যু হয়। তারা সবাই পার্লামেন্ট ভবনের ভেতরে ছিলেন।

সংসদ সদস্যদের বাড়িভাড়ার ভাতা মাসে ৩ হাজার ডলার বা আড়াই লাখ টাকা করা হয়। এ ঘটনায় সাধারণ মানুষ বেশ ক্ষুব্ধ হন। তারা ভাতা বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এরমধ্যে শুক্রবার পুলিশের গাড়ি চাপায় এক সাধারণ বাইক রাইডারের মৃত্যুর পর পরিস্থিতি জটিল হয়ে যায়। তার মৃত্যুর প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের পতাকায় আলোকিত দুবাইয়ের বুর্জ খলিফা

এমন পরিস্থিতি গতকাল রাতে ওই রাইডারের বাড়িতে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো। তার মৃত্যুতে সমবেদনা ও জড়িতদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিক্ষোভের কারণে রাজধানী জাকার্তায় বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। বিক্ষোভকারীরা জাকার্তায় বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছেন। এছাড়া টোল প্লাজাও পুড়িয়ে দিয়েছেন তারা।

এগুলোর পাশাপাশি দেশটির বিভিন্ন থানায় ও সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সুদানে ভয়াবহ সংঘাতে নিহত অন্তত ৬৫

পরিস্থিতি খারাপ হওয়ায় বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো বলেছেন, “এমন একটি পরিস্থিতিতে, আমি সাধারণ মানুষকে শান্ত ও আমার নেতৃত্বাধীন সরকারের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানাচ্ছি। আমি ইন্দোনেশিয়ার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। একটি পক্ষ সবসময় এ ধরনের উত্তেজনা ও বিশৃঙ্খলা চায়।”

গাড়ি চাপায় বাইক রাইডারকে হত্যার ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

মোহাম্মদ বাগির নামে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেছেন, “আমরা পুলিশ প্রধানের অপসারণ চাই। বাইক রাইডারের মৃত্যুর সঙ্গে জড়িতদের বিচার চাই। পুলিশ সাধারণ মানুষের রক্ষক না হয়ে ক্ষমতাসীনদের হয়ে কাজ করছে।”

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST