২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পদ্মা-বরেন্দ্র অঞ্চলের পানির সংকটে স্মারকলিপি দেবে বাপা রাজশাহী

স্টাফ রিপোর্টার : পদ্মা নদী ও বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সংকট ও পরিবেশগত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখা। শুক্রবার সকালে রাজশাহী আধুনিক পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, পদ্মা নদীর পানি শুকিয়ে যাওয়া এবং বরেন্দ্র এলাকায় অতিরিক্ত নলকূপ ব্যবহার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামিয়ে আনছে। এর ফলে কৃষি উৎপাদন, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সমস্যার গুরুত্ব তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকদের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেয় বাপা। এছাড়াও সম্প্রতি বেশ কিছু গাছ খেকো, সিটি কর্পোরেশন এলকায় পুরতন পুকুর ও পুস্কুনি দখন করে আবাসন ভবন তৈরি করছে ও পরিবেশ ধ্বংস করছে এরও প্রতিকার চাওয়া হবে।

আরও পড়ুনঃ   আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে, নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন। সেমিনার ও কাউন্সিল আয়োজন করে পরিবেশ উপদেষ্টাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চ্যারিটেবল কার্যক্রম হাতে নেওয়া। পানীয় জলের সংকট ও পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন এবং স্ব-প্রণোদিতভাবে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা।

সভায় সভাপতিত্ব করেন বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি মো: জামাত খান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাপার সদস্য মো: আফজাল হোসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, এনামুল হক, এনটিভি ব্যুরো প্রধান এস এম সাজু, সাবেক সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হাসান, গোলাম নবী রনি, সেলিনা বেগম, শম্রাট রায়হান, সুভাষ হেমব্রম, জাহিদ হাসান, আঞ্জুমান আরা পারভিন লিপি, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, মুসফিকুর রহমান বাবু প্রমুখ।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পানিসঙ্কট এখন শুধু পরিবেশের নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াই। তাই সরকার ও জনগণকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST