২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘বাবা চাইতেন না আমি নায়িকা হই’

অনলাইন ডেস্ক : আগামী ২৯ আগস্ট ওপার বাংলার প্রেক্ষাগৃহে আসছে অনিলাভ চ্যাটার্জির নতুন ছবি ‘বেলা’। ছবির প্রধান চরিত্রে আছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বেলা দে নামের এক সংগ্রামী নারীকে নিয়েই সিনেমার গল্পপট; আর সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে। নায়িকা জানালেন, সেই বেলার জীবনের সঙ্গে মিলে গেছে তার নিজেরও জীবন।

সমাজের বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করেন বেলা, আর একইভাবে নাকি বাস্তব জীবনে ঋতুপর্ণাকেও পেরোতে হয়েছে অনেক লড়াই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসবই জানালেন নায়িকা।

আরও পড়ুনঃ   সব নাটকেই কোটিপতি হিমি

ঋতুপর্ণা জানান, তার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, তা চাননি ঋতুপর্ণার বাবা।

ঋতুপর্ণা বলেন, “অনেক লড়াই করতে হয়েছে আমাকে। প্রযোজকেরা ফোন করতেন। বাবা ফোন তুলে বলে দিতেন, ‘না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না’। উনি চাইতেন আমিও আইএএস, আইএফএস অফিসার হই।”

আরও পড়ুনঃ   আইনি বিপাকে উর্বশী-মিমি

তবে এক্ষেত্রে তার মা অনেকাংশে সাহায্য করেছিলেন বলে জানান ঋতুপর্ণা; এখানেও বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার।

যেমন বেলার মা চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক, তেমনই ঋতুপর্ণার মা-ও তাকে সাহস জুগিয়েছেন। তবে ‘বেলা’ ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণার মা। শুটিং আর হাসপাতালে ছুটোছুটি— দুই সামলাতে হয়েছে অভিনেত্রীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST