২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খুলছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : অবৈধ অভিবাসী তাড়ানোর নামে গত আট মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে রীতিমতো অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

এর মধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনের ৬ লাখ শিক্ষার্থীর জন্য দুয়ার খুলছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে যাচ্ছে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “আমরা চীনের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ৬ লাখ শিক্ষার্থী…এটা খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু আমরা চীনের সাথেই থাকব।”

প্রসঙ্গত, অতি সম্প্রতি চীনকে শুল্ক আল্টিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি যুক্তরাষ্ট্রে বিরল ভূ-চৌম্বকীয় পদার্থ রপ্তানি না করে, তাহলে দেশটির ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

আরও পড়ুনঃ   বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা

সেই আল্টিমেটাম নিয়ে আলোচনার মধ্যেই চীনা শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা খোলার ঘোষণা দিলেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর তার ব্যাপক সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি সমালোচনা করছেন ট্রাম্পের সমর্থকদের একাংশ।

ট্রাম্পের সমর্থকদের সবচেয়ে বড় মঞ্চ ‘মাগা’ (মেইক আমেরিকা গ্রেট এগেইন এর সংক্ষিপ্ত রূপ)-এর জ্যেষ্ঠ নেতা লরা লুমের এই ঘটনাকে ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমি আমার দেশে বেশি বেশি মুসলিম ও চীনাদের আগমনের জন্য ভোট দিইনি। কমিউনিস্ট দেশ থেকে আসা অভিবাসীরা এবং শরিয়াপন্থি নোংরা লোকজন যুক্তরাষ্ট্রকে মহান করবে না। দয়া করে যুক্তরাষ্ট্রকে চীন বানাবেন না। মাগা আর অভিবাসী দেখতে চায় না।”

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেসেন্টেটিভসের সদস্য এবং ট্রাম্পের সমর্থক মারজোরি টেইলর গ্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে লিখেছেন, “চীনা শিক্ষার্থীদের কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, কারণ তারা চীনের কমিউনিস্ট পার্টির সমর্থক।”

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। গতকাল সোমমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেছেন, “চীনা শিক্ষার্থীদের অনুমতি না দিলে আমেরিকার ১৫ শতাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তিসঙ্গত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন।”

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST