২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব: ফজলুর রহমান

অনলাইন ডেস্ক : বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের নোটিশ হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন এবং দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেবেন বলে জানিয়েছেন ফজলুর রহমান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফজলুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি।

একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো। দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটি আমি মাথা পেতে নেব।’

আরও পড়ুনঃ   ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের জানাজা অনুষ্ঠিত

রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু ছেলে-মেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এতে তিনি মবের শিকারের আশঙ্কা প্রকাশ করেছেন। এ সম্পের্কে ফজলুর রহমান বলেন, ‘আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে।

তিনি আরও বলেন, আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না।’

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে গতকাল রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে রাবিতে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা

এদিকে আজ সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST