২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নিজের প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে গাজা দখলে জোর দিচ্ছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনরায় দখল করার ওপর জোর দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদি গাজা দখল না করেন তাহলে তার সরকার ভেঙে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি মারিভ। সেনাবাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, “গিদিয়ন চ্যারিয়ট-২ নামে নতুন অভিযান এগিয়ে নিতে জোর দিচ্ছেন নেতনিয়াহু। তিনি জানেন গাজায় এই অভিযান ছাড়া সরকার টিকিয়ে রাখতে পারবেন না এবং তার সরকার ভেঙে যাবে।”

গাজার গাজা সিটিতে হামলা ও উপত্যকাটি দখল না করে কোনো চুক্তি বা যুদ্ধ বন্ধ করলে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দুই উগ্রপন্থি ইতামার বেন গিভির ও বেজায়েল স্মোরিচ। দুজনই নেতানিয়াহুর জোট সরকারের অংশ এবং তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাদের গোয়ার্তুমির কারণে গাজা যুদ্ধ ২৩ মাসে পা দিয়েছে।

আরও পড়ুনঃ   রিমান্ডের পর অসুস্থ, আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

সেনাবাহিনীর ওই সূত্রটি বলেছেন, “দুই সপ্তাহ আগে মার্কিন দূত স্টিভ উইটকোফের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা করছিল। যেটিতে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরুর ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু হামাস যখন ইসরায়েলের সব দাবি মেনে নিয়েছে তখন ইসরায়েলি সরকার ভিন্নভাবে কথা বলছে। সরকার এখন পূর্ণাঙ্গ চুক্তির কথা বলছে।”

নেতানিয়াহুর চাওয়া অনুযায়ী সেনাবাহিনী এখন গুরুত্বের সঙ্গে গাজা সিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন সূত্রটি। এর অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে রিজার্ভ সেনার সমাবেশ ঘটানো হবে। এছাড়া যেসব রিজার্ভ সেনা এখন যুদ্ধ করছেন তাদের মেয়াদ বৃদ্ধির নোটিশও দেওয়া হবে।

আরও পড়ুনঃ   শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এখন ধারণা করছে, তাদের নতুন করে আরও কয়েকমাস যুদ্ধ করতে হবে।

গাজা পুরোপুরি দখল করতে গাজা সিটির মানুষকে দক্ষিণাঞ্চলে সরানো হবে। এর অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের ইউরোপীয় হাসপাতাল প্রস্তুত করে সেখানে রোগীদের নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল।

সূত্র: ডেইলি মারিভ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST