১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

অনলাইন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী বছর থেকে মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে ‘ঢাকা বাণিজ্য মেলা’ নামে পরিচিত হবে। ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ নামে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুতে রাজধানীর আগারগাঁওয়ে মেলার আয়োজন হলেও এখন এটি পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে।

ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ অনেকে। সভায় বেশকিছু সদস্য নাম পরিবর্তনের বিপক্ষে মত দিলেও শেষ পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুনঃ   প্রথম বাংলাদেশি হিসেবে কীর্তি নাহিদার

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মেলার উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নতমানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং সেগুলোর সঙ্গে স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিচ্ছে না। তারা দূতাবাস বা প্রতিনিধি দলের মাধ্যমে নয়, বরং স্থানীয় এজেন্ট বা ব্যক্তিদের মাধ্যমে অংশ নিচ্ছে। এতে করে পণ্যের মান যাচাই করা যাচ্ছে না এবং অনেক সময় নিম্নমানের পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে উপস্থাপন করা হচ্ছে। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব কারণেই মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

তবে যেসব বিদেশি প্রতিষ্ঠান আগে অংশ নিয়েছে, তারা আগামীতেও অংশ নিতে পারবে। পাশাপাশি ইপিবি একটি নতুন আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’। এই মেলার মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের পরিচিতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST