১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ

স্টাফ রিপোর্টার : ১৮ আগস্ট (সোমবার) সারাদেশের ন্যায় রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এ উপলক্ষ্যে সকাল দশটায় কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল সোয়া দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়েছে। সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। পরে পিটিআই অডিটোরিয়ামে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাবিবুর রহমান বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদের সংরক্ষণ, ব্যবহার এবং উদ্বৃত্ত মাছ সঠিকভাবে রপ্তানি করা আমাদের দায়িত্ব। বিদেশে যখন আমরা কোনো পণ্য রপ্তানি করি তখন কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। যেকোনো রপ্তানিকৃত পণ্যের গুণগতমান ঠিক না থাকলে পণ্যের চাহিদা কমে যাবে, তাই পণ্যের সঠিক মান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   বাঘায় পদ্মার চরে গুলি করে হত্যায় জড়িত কাঁকনসহ বাহিনীর সদস্যের ফাঁসির দাবিতে মানববন্ধন

তিনি বলেন, আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এর জন্য মাছের যে রোগ আছে তা আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাবে পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমরা সুনীল অর্থনীতিতে অনেক পিছিয়ে আছি। সামুদ্রিক মাছ যদি আরও বেশি আহরণ করতে পারি তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। বিদেশিরা কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না, ওরা পছন্দ করে সামুদ্রিক মাছ, প্রক্রিয়াজাতকৃত ও হিমায়িত মাছ। কাজেই কাঁটাওয়ালা রুই-কাতলা মাছ প্রক্রিয়াজাতকরণ না করে রপ্তানি করলে খুব একটা লাভ হবে না। এ প্রযুক্তি আমাদের দেশে যত দ্রুত আসবে তত তাড়াতাড়ি আমাদের চাষিরা উপকৃত হবে।

আরও পড়ুনঃ   সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস উইং

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, মৎস্যের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. মনিরুজ্জামান ও মো. আব্দুল ওয়াহেদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী, খামার মালিক, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের পক্ষ থেকে মৎস্যখাতের উন্নয়নে বিভিন্ন দাবি পেশ করা হয়।

অনুষ্ঠান শেষে মৎস্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST