১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

রোববার (১০ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাকিব-নাছির বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিন দিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য।

আরও পড়ুনঃ   গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

ছাত্রদল বলছে, এ ক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করা আবশ্যক। নানা মত ও পথের সংগঠনগুলোর সঙ্গে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানা নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এ ধরনের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব নারীর প্রতি শ্রদ্ধাশীল বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনঃ   ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন

রাকিব-নাছির আরও বলেন, আমরা সব সময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল।

তারা বলেন, বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে, আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করব। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST