৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

স্টাফ রিপোর্টার,ফরিদপুর : ফরিদপুরে একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর তার স্বামী ওই বাসা থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুর ২ টার দিকে শহরের রঘুনন্দনপুরের আব্দুল জলিলের চতুর্থ তলা ভবনের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী শরিয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। গত ৬ মাস আগে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবক ও মিম স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।

আরও পড়ুনঃ   নারী দিয়ে প্রতারণার ফাঁদ, গ্রেপ্তার ১২

ভবন মালিক জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, প্রায় ৬ মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন দুজন। তাদের মধ্যে স্ত্রী মিম একটি বিউটি পার্লারে কাজ করতেন এবং মিরাজ বিশ্বাস একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছিলেন।

তিনি বলেন, মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার ভোর রাতে আমাকে ডেকে গেইটের তালা খুলে দিতে বলে মিরাজ। কারণ জানতে চাইলে বলে, তার এক আত্মীয় মারা গেছে। পরে গেইট খুলে দিলে সে চলে যায়। শনিবার সকালে দুইজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চায়। তারপর আমরা গিয়ে মিমের মরদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখি। তা দেখেই ওই দুইজনও কৌশলে পালিয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ   মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি ঘরের ভেতর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। গলায় একটি আঘাতের চিহৃ দেখা গেছে। ঘটনার পর তার স্বামী পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST