৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে নগর বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর রোববার (১০ আগস্ট) দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে- রাজশাহী মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নগর বিএনপির এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। সম্মেলন উপলক্ষে শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় নগরের মালোপাড়া মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গত কয়েক মাস ধরে রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল থেকে পুনর্গঠনের কাজ চলেছে। মহল্লা, ওয়ার্ড এবং থানা পর্যায়ে সম্মেলনগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। “এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব গড়ে তুলেছি, যারা দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে,” বলেন তিনি।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের পারস্পারিক মতবিনিময় সভা

তিনি আরও বলেন, দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণে প্রেরণা জোগাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেতাকর্মীদের মতে, দীর্ঘ সময় পর এই সম্মেলন শুধু সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে নতুন উদ্যম যোগ করবে। নগরের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণ হবে, যা আগামী আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মো. মামুন-অর-রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সম্মেলনকে ঘিরে নগরের প্রধান সড়ক, মোড় ও বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে। রাত থেকেই নেতাকর্মীরা দলীয় পতাকা ও আলোক সজ্জায় কার্যালয় ও আশপাশের এলাকা সজ্জিত করছেন। রোববার দুপুরে ওয়ার্ড ও থানা পর্যায় থেকে মিছিল-শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে যোগ দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST