৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপেও আম্পায়ারিংয়ে দেখা যাবে বাংলাদেশের জেসিকে!

অনলাইন ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ নারী দলও অংশ নেবে। ইতোমধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে, আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই নারী আম্পায়ারকে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচেও আম্পায়ারিং করতে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রকাশিত হয়নি আম্পায়ার বা ম্যাচ রেফারিদের তালিকা। তবে যতদূর জানা গেছে, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে জেসিকে!

আরও পড়ুনঃ   বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু অবশ্য জেসিকে নিয়ে আশাবাদী। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে।’

আরও পড়ুনঃ   বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

অন্যদিকে, বাংলাদেশ নারী দল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১০

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১১

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১২

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৬

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৮

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৯

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST