৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার মাত্র ২ বর্গকিলোমিটার কৃষিজমি ব্যবহারযোগ্য: জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মাত্র ২ বর্গকিলোমিটার কৃষিজমি ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা। ফিলিস্তিনের এই ভূখণ্ডটি এখন “সম্পূর্ণ দুর্ভিক্ষের” দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ একেবারেই সীমিত— মোট জমির মাত্র ১.৫ শতাংশ, যা প্রায় ২.৩ বর্গকিলোমিটার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট জরিপে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

তারা সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের এই ভূখণ্ডটি এখন “সম্পূর্ণ দুর্ভিক্ষের” দ্বারপ্রান্তে।

জুলাইয়ের ২৮ তারিখের জরিপ অনুযায়ী, গাজার ৮.৬ শতাংশ জমি প্রবেশযোগ্য হলেও, মাত্র ১.৫ শতাংশ জমিই এখন ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। আরও ১২.৪ শতাংশ জমি অক্ষত থাকলেও, তা জনগণের নাগালের বাইরে। আর ৮৬.১ শতাংশ কৃষিজমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এফএও’র মহাপরিচালক কু দোংইউ বলেন, “মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে না, মারা যাচ্ছে কারণ তারা খাবারের কাছে পৌঁছাতে পারছে না। স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিবারগুলো ন্যূনতম জীবিকা নির্বাহ করতেও অক্ষম হয়ে পড়েছে।”

আরও পড়ুনঃ   ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

তিনি নিরাপদ ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করে স্থানীয় কৃষি ব্যবস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান।

ইসরায়েলের হামলার আগে কৃষিখাত গাজার অর্থনীতির প্রায় ১০ শতাংশ ছিল। এফএও’র হিসেবে, অন্তত ৫ লাখ ৬০ হাজার লাখ মানুষ — অর্থাৎ মোট জনসংখ্যার এক চতুর্থাংশ — আংশিকভাবে হলেও কৃষি ও মৎস্যজীবনের ওপর নির্ভর করত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST